চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারকাদের প্রার্থনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ০৫, জুন ২০২২
অন্যান্য, বিনোদন
A A

বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে হিমশিত হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে লাশের সারি।

এই আগুন লাগার ঘটনায় শোকে কাতর গোটা দেশ। সেই শোক ছুঁয়ে গেছে তারকাদের হৃদয়েও। সামাজিক মাধ্যমে শোক ও প্রার্থনা জানিয়ে নানা রকম পোস্ট করেছেন তারকরা।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের একটা ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।’

ঢালিউড সুপারস্টার শাকিব খান শনিবার রাতে ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে একটা ভিডিও নিউজ শেয়ার করে লিখেছেন, ‘কি ভয়াবহ!’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি।
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের পর বিস্ফোরণ ঘটনার ফেসবুকে প্রথম পোস্টে লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি, বেসরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’

ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে মেহজাবীন লেখেন, ‘আমাদের ফায়ার ফাইটারদের স্যালুট’।

Reneta

শবনম ফারিয়া লিখেছেন, চট্টগ্রাম সীতাকুণ্ড ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত। চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পোস্ট লিখেছেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে। সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।’

অভিনেত্রী নাবিলা ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতাল খুলে দেয়া হয়েছে। কিছু ডোনার ওদিকে যান। সবাই চট্টগ্রাম হাসপাতালে ভিড় করলে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হতাহতরা সংকটে পড়বে।’

তিনি আরও লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেলে প্রচুর ভিড়। কয়েক মিনিট পরপর একাধিক এম্বুলেন্স ঢুকছে। র‌্যাবের গাড়ি করেও হতাহতরা আতেছে। ভিড়ের কারণে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে। ভিড় না বাড়িয়ে কাজ সেরে চলে যান। প্রচুর পানির প্রয়োজন। হতাহতরা আগুনে পোড়ার কারণে ক্ষতস্থানে পানি ঢালাছে। সাথে করে পানির বোতল নিয়ে আসুন।

‘পজিটিভ গ্রুপের চেয়েও নেগেটিভ গ্রুপের রক্ত বেশি দরকার। পজিটিভ গ্রুপের রক্তদাতারা বেশিক্ষণ থেকে ভিড় বাড়ানোর দরকার নাই। ব্যাথানাশক প্যাথেডিন লাগছে বেশি বেশি। যারা যাচ্ছেন। তারা পারলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়ে চলে আসলেই হবে।’

কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, টিভিতে নিউজ দেখছি। কিন্তু চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ওখানে যারা আছেন তাদের কি অবস্থা? সবার জন্য প্রার্থনা।

তাছাড়াও অভিনেতা ওমর সানী, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, তমা মির্জা, জিয়াউল ফারুক অপূর্ব, জিয়াউল হক পলাশ, ইমরান মাহমুদুলসহ শোবিজের প্রায় তারকাই আহতদের রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশাকিব খানসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT