চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়ে জমছে না আমিরের ‘সিতারে জামিন পার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
বিনোদন
A A
অভিনেতা শাকিব খান অভিনয়রত, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র এক দিনের অপেক্ষা! তারপরেই বড় পর্দায় মুক্তি পাবে আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’। আরএস প্রসন্ন পরিচালিত ছবি দিয়ে বহুদিন পর পর্দায় ফিরছেন আমির। ফলে ছবিটিকে ঘিরে প্রত্যাশাও তুঙ্গে। তবে বক্স অফিসের প্রাথমিক ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে, এবারও বুঝি আমিরের কপালে সেই দুঃখই লেখা আছে।

ট্রেড এক্সপার্টদের ধারণা, আমিরের ‘সিতারে জামিন পার’ ছবিটি ভারতে প্রথম দিনে ৫-৬ কোটি টাকার নেট অতিক্রম করতে পারবে হয়তো। আর সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আমিরের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’ প্রথম দিনে যা আয় করেছিল তারও অর্ধেক করবে ‘সিতারে জামিন পার’ দিয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মুক্তির মাত্র ২৪ ঘণ্টা আগে, সিতারে জামিন পার-এর উদ্বোধনী দিনের অগ্রিম বুকিং সবে ১ কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে ‘সিতারে জামিন পার’-এর বাজেট ৮০ কোটি টাকা। বাণিজ্য সূত্রের খবর, ছবিটি হিট হতে হলে ভারতে ১০০ কোটি রুপি আয় করতে হবে ছবিটিকে। এখন একমাত্র আমির খানকে বাঁচাতে পারে, লোকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রিভিউ।

এক দশকেরও বেশি সময় ধরে আমির খান বলিউড বক্স অফিসে রাজত্ব করেছিলেন। তবে ‘ঠাগ অফ হিন্দুস্থান’ এবং ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পরে বেশ ভেঙে পড়েন তিনি। এমনকী নতুন করে কোনো সিনেমাও হাতে নেননি মাঝের ৩ বছর। তবে নীরবতা ভেঙ্গে শেষমেশ ‘সিতারে জামিন পার’ দিয়ে পর্দায় ফিরছেন আমির খান। এখন দেখার বিষয় বক্স অফিসে কতটা সফল হয় এই সিনেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খানবক্স অফিসসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT