চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনে কত আয় আমির খানের নতুন সিনেমার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
বিনোদন
A A
অভিনেতা আমির খান সিনেমার প্রচারণায় উত্তেজিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ভরাডুবির পর আমির ভক্তরা ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে সমালোচকরা নানান মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া কারিশমা ফিরিয়ে আনতে পারবে?

যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথমদিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের আয়কে ছাড়াতে পারেনি। তাই প্রশ্ন উঠেছে তবে কি ভরাডুবির পথে আমির খান?

শুক্রবার (২০ জুন) ‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে। তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামাভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি। সিনেমাটি প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’র আয়ের সংখ্যা পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’।

জানা গেছে, শুক্রবার ছবিটির হিন্দি দর্শক ছিল ১৭.৭৩ শতাংশ। সকালের শোগুলিতে দখল ছিল ১৬.৭৪% এবং বিকেলের শোগুলির জন্যও একই ছিল, ১৬২৫%। সান্ধ্যকালীন শোয়ের সময় সংখ্যাটি কিছুটা বেড়ে ২০.২১% হয়েছিল।

‘সিতারে জামিন পার’ ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির। এই ১০ অভিনেতারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ‘সিতারে জামিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খানআয়ুষ বানশালিআরুশ দত্তআশিস পেন্ডসেঋষভ জৈনঋষি শাহানিক্যাম্পিওনেসগোপী কৃষ্ণ ভার্মাজেনেলিয়া ডি’সুজানমন মিশ্রবেদান্ত শর্মাসম্বিত দেশাইসিমরান মঙ্গেশকরস্প্যানিশ সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT