চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে অবস্থান কর্মসূচি

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
১২:২০ অপরাহ্ন ১৫, জুন ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়ে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা চাকরিপ্রত্যাশীরা।

রোববার (১৫ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নিয়ে চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান তারা।

ভাইভাতে অনুত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ফেল করেছেন।

কারো কারো অভিযোগ এনটিআরসিএ-তে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আছে। বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এমন বৈষম্যমূলক ফলাফল বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়বো না। এনটিআরসিএ চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, ফ্যাসিস্টের দোসর। তাই তিনি আমাদের ফেল করিয়েছেন।

Reneta

তারা দাবি জানিয়ে বলেন, আমরা যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। যদি না দেয় তাহলে আজ ১৫ জুন থেকে আমরণ অবস্থান কর্মসূচি শুরু হবে। আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়বো না।

তাদের যুক্তিতা হচ্ছে, ভাইভার এমনও বোর্ড আছে যেখানে ২৯ জনকে ফেল করানো হয়েছে, একজনকে পাস করানো হয়েছে। ৩০ জনের মধ্যে আবার অনেক বোর্ড আছে যেখানে ২৭ জনকে ফেল করানো হয়েছে, তিনজনকে পাস করানো হয়েছে। অনেক বোর্ড আছে ২৫ জনকে ফেল করানো হয়েছে ৫ জনকে পাস করানো হয়েছে। আবার দেখা যাচ্ছে ৩০ জনের মধ্যে ১০ জন ফেল, বাকিরা পাস। তাহলে একধারে এত ফেল অথবা পাস করানোর মানে কি?

উল্লেখ্য, গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে পাস করেছে ৬০ হাজার ৫২১ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৮তম শিক্ষক নিবন্ধনঅবস্থান কর্মসূচিফলাফল পুনর্বিবেচনার দাবিশিক্ষক নিবন্ধনশিক্ষক নিবন্ধন ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬

জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস

এপ্রিল ৩, ২০২৬

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT