চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠকর্মীদের ম্যাচসেরার পুরস্কারের অর্থ দিলেন সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সিরাজের হাতে পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ ছিল সিরাজময়। ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্যের পাশাপাশি ছুঁয়েছেন একাধিক রেকর্ড। শ্রীলঙ্কার ইনিংস বিধ্বস্ত করেছেন বল হাতে নেতৃত্ব দিয়ে। ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন ভারতীয় পেসার। ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে গিয়ে ফের আলোচনায় সিরাজ। পুরস্কারের অর্থ শ্রীলঙ্কার মাঠকর্মীদের উপহার দিয়েছেন ডানহাতি ফাস্টবোলার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল মহারণে আগে ব্যাটে নেমে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে নেমে ৬.১ ওভারে ঈশান কিষাণ ও শুভমন গিলের ওপেনিং জুটিতে জয় নিশ্চিত করে ভারত।

৭ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিরাজ। পুরস্কার বিতরণের মঞ্চে ম্যাচসেরার পুরস্কার হাতে সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার মাঠকর্মীদের উপহার দেয়ার কথা জানান ভারতীয় পেসার। বলেছেন, ‘এই অর্থ পুরস্কারটা গ্রাউন্ডসম্যানদের জন্য। তাদের ছাড়া এই টুর্নামেন্টটা হতো না।’

Banglabid

ক্যারিয়ারসেরা ২১ রানে ৬ উইকেট নেয়া পারফরম্যান্সের জন্য নিজের ভাগ্যকে কৃতিত্ব দিয়েছেন সিরাজ। বলেছেন, ‘আমি গত কয়েক ম্যাচে ভালোই বোলিং করছিলাম। অনেক বল ব্যাটের কানা ছুঁয়ে যাই যাই করছিল। আজ সেই ব্যাটের কানা খুঁজে পেয়েছি। উইকেটে আজ বল সিম করছিল। সুইংও ছিল। তাই আমি ফুল লেংথে বল করার চেষ্টা করেছি। ফাস্ট বোলারদের মধ্যে যখন বোঝাপড়াটা ভালো হয়, তখন ভালো কিছু হয়।’

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ টুইটারে শ্রীলঙ্কার কিউরেটর ও মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ‘নেপথ্য নায়কদের বাহবা দিতেই হয়। এসিসি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কলম্বো ও ক্যান্ডির কিউরেটর ও মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দিতে পেরে গর্বিত।’

‘তাঁদের কঠোর পরিশ্রম ও নিবেদন এবারের এশিয়া কাপকে স্মরণীয় টুর্নামেন্টে পরিণত করেছে। উইকেট তৈরি থেকে শুরু করে মসৃণ আউটফিল্ড, তাঁরা জমজমাট ক্রিকেট ম্যাচের মঞ্চ তৈরি করে দিয়েছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ফাইনালএশিয়া কাপ-২০২৩ফাইনালবুমরাহভারতমাঠকর্মীলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT