চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিংহাম-৩’ এর সেটে দুর্ঘটনায় আহত অজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউডের তারকা নির্মাতাদের একজন রোহিত শেঠি। তার জনপ্রিয় ‘কপ ইউনিভার্স’ এর ছবি ‘সিংহাম’ এর তৃতীয় কিস্তির শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা অজয় দেবগন।

আসছে বছর ‘সিংহাম-৩’ মুক্তির কথা। তা মাথায় রেখে ছবির শুটিংও চলছে পুরোদমে। সেই শুটিংয়ের সেটেই এবার ঘটলো বিপত্তি। জানা গেছে, অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন অজয়।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভিলে পার্লেতে কলাকুশলীদের সঙ্গে ‘সিংহাম ৩’ ছবির শুটিং করছিলেন রোহিত শেঠি। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মুখে আঘাত লাগে অজয়ের। চোখেও চোট পান অভিনেতা। আচমকা ওই দুর্ঘটনা ঘটায় থামিয়ে দিতে হয় শুটিং। সেটেই ডেকে আনা হয় চিকিৎসককে। অজয়ের চিকিৎসা চলাকালীন যদিও অন্যান্য কলাকুশলীর সঙ্গে শুট চালিয়ে যান রোহিত। তবে প্রাথমিক চিকিৎসার পরে একেবারেই সময় নষ্ট করতে চাননি অজয়। খানিক বিশ্রাম নিয়েই সেটে ফেরেন তিনি। তার পরে ফের পুরোদমে শুরু হয় শুটিং।

২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহাম রিটার্নস’। ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন রোহিত। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহম আগেন’। এ ছবিতে অজয়ের পাশাপাশি দেখা যাবে রণবীর সিংহ (সিম্বা), অক্ষয় কুমার (সূর্যবংশী)-কেও। আছে কারিনা ও দীপিকা। –ফিল্মফেয়ার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অক্ষয় কুমারঅজয়কারিনাদীপিকারনবীর সিংরোহিতরোহিত শেঠিসিনেমাসিম্বাসিংহামসিংহাম-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT