চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সংগীতশিল্পী পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ০৮, জুন ২০২২
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এক সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। 

সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এই জনপ্রিয় শিল্পীর। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিবিড় পর্যবেক্ষণে চলে চিকিৎসা। ঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোয় এখন বেশ সুস্থ আছেন এই শিল্পী।

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন সংগীতশিল্পী পলাশের বড় ভাই বকুল। তিনি বলেন, পলাশ এমনিতে বেশ সুস্থই ছিলো। কিন্তু সোমবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা জানান, পলাশের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।

বকুল জানান, বর্তমানে পলাশকে সিসিইউতে রাখা হয়েছে। তবে শারীরিক ভাবে তিনি বেশ সুস্থ আছেন। কথা বলতে পারছেন। সন্ধ্যার দিকে কেবিনে স্থানান্তরিত করা হবে।

৯০ দশকের তুমুল জনপ্রিয় ভার্সেটাইল কণ্ঠশিল্পী পলাশ। মাঝখানে গানে অনিয়মিত হয়ে পড়েন। অডিও ইন্ডাস্ট্রির ধস ও ব্যক্তিগত কারণেও গান থেকে দূরে ছিলেন তিনি। ২০২০ সালে অবশ্য বিরতি ভেঙে ফিরেছেন গানের।

দীর্ঘ দিনের ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। এরমধ্যে একক অ্যালবামের সংখ্যা ৩০-এর অধিক। তার প্লেব্যাকের সংখ্যা এক হাজারের মতো। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Reneta

গেল বছর তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’ এ। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় সেই শো’তে পলাশ জানিয়েছিলেন, ‘গান এক সময়ে তার পেশা থাকলেও এখন এটা তার পেশা নয়। বর্তমানে তিনি শখের বশে গান করেন।’ পেশা কেন বদল করলেন? এমন প্রশ্নে পলাশ জানান, ‘আমি কখনো দুঃস্থ শিল্পী হতে চাই না। এজন্য পেশা বদল করেছিলাম। কারণ আমার সামনে প্রচুর উদাহরণ আছে।’

পলাশ বলেন, ‘গানের টাকা দিয়ে আমিও গাড়ি বাড়ি করেছি। কিন্তু পরবর্তীতে টিকে থাকার জন্য যেন স্ট্রাগল না করা লাগে সেজন্য বিকল্প পেশা বেছে নিয়েছিলাম।’

নব্বই দশকে ‘অরবিট’ নামের ব্যান্ডদল গড়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন পলাশ সাজ্জাদ। এরপর আধুনিক, ফোক, হারানো দিনের গান, রিমিক্স, র‌্যাপ গানসহ সংগীতের বেশিরভাগ ক্ষেত্রে ছিল তার সফল পদচারণা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিনশো সেকেন্ডপলাশফোকলিড বিনোদনসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT