চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিছবির গানে মৌমিতা-আমিনুলের কণ্ঠ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

প্রায় ৬ বছর পর টেলিভিশনের জন্য কাজ করলেন একটা আবাসিক রাত, চায়না ফনিক্স, বিবাহ বটিকা, দ্য উইক, স্বপ্নের ফুল, রিপ্রেজেন্টেটিভ, লগ ইন লগ আউট, নিঃশব্দ আততায়ী’র মতো দর্শকপ্রিয় নাটকের নির্মাতা জহির খান। চ্যানেল আইয়ের জন্য নির্মিত নতুন এই টেলিছবির নাম ‘লাল শাড়ী’।

তার নতুন এই টেলিছবিতে আছে একটি গান। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া ও আমিনুল ইসলাম। নির্মাতা জানান, গানটি টেলিছবির গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। এটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।

‘তুমি থাকো যতই দূরে /মিষ্টি রোদেলা দুপুরে’ শিরোনামের গানটি লিখেছেন সেহাঙ্গল বিপ্লব, সুর ও সংগীতে আছেন এ আর সারোয়ার। গানটি নিয়ে আশাবাদী চ্যানেল আই সেরাকণ্ঠের মৌমিতা বড়ুয়া বলেন, ভীষণ ভালো লাগছে জহির খান এর পরিচালনায় টেলিফিল্ম ‘লাল শাড়ী’তে নিজের কণ্ঠ ভাগ করে নিতে পেরে। আশা করি গানটি প্রকাশিত হলে প্রশংসা পাবে।

জহির খান নির্মিত ‘লাল শাড়ী’ টেলিছবিটি বুধবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে। টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়াও আরো অভিনয় করেছেন, গোলাম কিবরিয়া তানভীর, আবদুল্লাহ রানা, ইশরাত জাহান, আহমেদ জিসান, সাহেলা আক্তার, মো. শামীম, লাভলী আক্তার, নাসিক মাহি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল্লাহ রানাগোলাম কিবরিয়া তানভীরজহিরজহির খানটেলিছবিনাটকমৌমিতালাভলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা

মে ৪, ২০২৬

বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT