চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলিকন ভ্যালি ব্যাংকের গ্রাহকরা অর্থ ফেরত পাবেন: যুক্তরাষ্ট্র সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১৩, মার্চ ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকে এখনও টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান আগামী সোমবার থেকে তাদের অর্থ উত্তোলন করতে পারবেন বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকান জনগণ আস্থা রাখতে পারে, তাদের প্রয়োজনের সময় তাদের ব্যাংক আমানত সেখানেই থাকবে।’

এছাড়াও ব্যাংকটি বাজেয়াপ্ত করে নেয়া প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ অ্যান্ড ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।’

গত শুক্রবার পুঁজি সংকটের কারণে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন ব্যাংক ব্যবস্থা বেশ স্থিতিস্থাপক যা এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বড় ধরণের আর্থিক সংকটের পর ব্যাংকিং খাতে যে সংস্কারগুলি করা হয়েছে, তা এই শিল্পকে আরও সুরক্ষিত করেছে।’

Reneta

কর্তৃপক্ষ আরও বলেছে, ‘এই সংস্কারগুলি আমানতকারীদের সঞ্চয়কে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতিই প্রদর্শন করে। একই কার্যক্রম নিউইয়র্কের ব্যাংকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, এসভিবির পতনের পর যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে।’

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য তাদের পদক্ষেপের অংশ হিসাবে দেশটির ব্যাংক নিয়ন্ত্রকরা ব্যাংকের জরুরি তহবিলে গ্রাহকদের অ্যাক্সেস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগ: এফডিআইসিএসভিবিজো বাইডেনমার্কিন প্রেসিডেন্টমার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রসিলিকন ভ্যালি ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি ১, ২০২৬

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT