চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলা শুরু

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:১২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২২
শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলা ২০২২ উদযাপনরত শিক্ষার্থী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্নে’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ ২০২২’ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন ভারতের লিটলম্যাগব্যক্তিত্ব সন্দীপ দত্ত।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Banglabid

অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নির্মলেন্দু গুণ বলেন, চিহ্নের এমন আয়োজনে মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই গান ‘পড়বে না মোর এ চিহ্ন এই বাটে’, এই চিহ্ন না পড়া তিনি নেতিবাচক অর্থে বলেছেন। এখানে চিহ্নমেলার যে চিহ্ন সেটা ইতিবাচক অর্থে। এখানে আমরা এই মেলার মধ্য দিয়ে ভালোবাসার চিহ্ন, প্রতিবাদের চিহ্ন ও সংগ্রামের চিহ্ন রেখে দিতে চাই । কবি রবীন্দ্রনাথ যে কথা বলেছেন পড়বে না মোর চিহ্ন, সেটা এখানে বলা যায় প্রত্যয়ের, প্রতিজ্ঞার, প্রতিশ্রুতি, ভালোবাসার, বিপ্লবের ও অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামের চিহ্ন। এসব চিহ্ন আমাদের মাঝে নতুন প্রাণের ও প্রেরণার সঞ্চার করুক, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগান দিক এ আশাবাদ ব্যক্ত করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই মেলার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভূগোলকে অতিক্রম করে ভাষার ভূগোলে এক হয়েছি। ‘চিহ্নমেলা’ বাংলাভাষী লেখক-পাঠকদের মহামিলন মেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, অধ্যাপক সনৎকুমার সাহা, অধ্যাপক জুলফিকার মতিন, চিহ্ন’র সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল।

Reneta

দুই দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের ১০৫টি পত্রিকা এবং ভারতের ৬৫টি পত্রিকা অংশগ্রহণ করছে। এবারের মেলায় লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছে চট্টগ্রাম থেকে প্রকাশিত আলী প্রয়াসের ‘তৃতীয় চোখ’ এবং কলকাতা থেকে প্রকাশিত অমলিন্দু বিশ্বাসের ‘নৌকো’ পত্রিকাকে লিটলম্যাগ- সম্মাননা দেওয়া হবে। এবারে চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক কক্ষেই চলে বঙ্গবন্ধু ইনস্টিটিউট, শিক্ষার্থীদের ভোগান্তি

পরবর্তী

ভোট দেখতে গিয়ে যুবকের মৃত্যু

পরবর্তী
নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা ভোট কেন্দ্রে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দেখতে গিয়ে যুবকের মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছের ভর্তি শুরু আজ থেকে

সর্বশেষ

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT