সিদ্ধার্থ মালহোত্রার এক ভক্ত সম্প্রতি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবী করেছেন। অভিনেতার এক ফ্যান পেজের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তিনি।
‘এক্স’-এ শেয়ার করা একাধিক পোস্টে সেই ভক্ত দাবি করেন যে, সিদ্ধার্থের একটি ফ্যানপেজের মাধ্যমে ৫০ লাখ রুপির প্রতারণা করা হয়েছে। মিনু বাসুদেব নামের সেই ভক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
তার দাবি, দুই ব্যক্তি- আলিজা এবং হুসনা পারভিন দ্বারা প্রতারিত হয়েছেন তিনি। সিদ্ধার্থের ফ্যান পেজের অ্যাডমিন তারা। তারা মিনু বাসুদেবকে জানিয়েছিলেন যে, বড় বিপদে আছেন সিদ্ধার্থ। তাকে বলা হয়েছিল যে, ‘কিয়ারা সিদ্ধার্থের পরিবারকে হত্যার হুমকি দিয়ে সিদ্ধার্থকে বিয়ে করতে বাধ্য করেছে।’ শুধু তাই নয়, বলা হয়েছে, ‘কিয়ারা কালো জাদু করেছিল সিদ্ধার্থ মালহোত্রার ওপরে’।
ওই ভক্তের দাবি, তাকে জানানো হয় যে, সিদ্ধার্থ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর সমস্ত অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন। তাকে কথা বলানো হয়েছিল সিদ্ধার্থের পিআর টিমের এক সদস্যের সঙ্গে, যার নাম দীপক দুবে। এখানেই শেষ নয়, কিয়ারার টিমে থাকা রাধিকা নামের কারও সঙ্গেও নাকি কথা বলানো হয়েছে তাকে।
মিনু বাসুদেবের আরও দাবি, তিনি সিদ্ধার্থ ও কিয়ারার খবর এনে দেয়ার জন্য সাপ্তাহিক চুক্তিতে টাকা দিতেন তাদেরকে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে সেই বছরেরই ডিসেম্বর পর্যন্ত তিনি মোট ৫০ লাখ টাকা দিয়েছেন। শুধু তাই নয়, তর বন্ধুর থেকে নিয়েছেন সাড়ে ১০ হাজার টাকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস








