চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের এই ‘জংলি’ লুকে অবাক সবাই!

সিয়ামের লুক দেখে টার্কিশ অভিনেতা মনে হচ্ছে অনেকের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ১৮, মে ২০২৪
বিনোদন
A A
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুখ ভর্তি কালো লালচে লম্বা গোঁফ-দাঁড়ি, এলোমেলো উসকো খুসকো চুল সিয়াম আহমেদের। তার পরনে থাকা জামাটাও ময়লা, আবার তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। সিয়ামের এমন একটি ছবি ছড়িয়েছে ফেসবুকে। যে ছবিতে এই অভিনেতাকে দেখে চোখ আঁটকে যাচ্ছে অনেকের!

ফাহিম আহমেদ নামে একজন ছবিটি পোস্ট দিয়ে লেখেন, এ ছবি দেখে রীতিমত অবাক হচ্ছেন সবাই। এটা টার্কিশ কোনো ফিল্ম কিংবা সিরিজের কোনো অভিনেতা নন। এটা সিয়াম আহমেদের আপকামিং সিনেমা ‘জংলি’র লুক। সত্যি বলতে এ লুকে সিয়ামকে দেখে রীতিমত অবাক হয়েছি।

‘জংলি’র লুক সেটের একটি রিলস সিয়াম তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, ‘জংলি মুড অন’। সেই রিলসের থাম্বলে এই ছবিটি দেয়া। সেখান থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিয়ামের এমন ‘জংলি’ হিংস্র লুক দেখে বিভিন্ন ধরণের মন্তব্য দেখা যাচ্ছে।

সিয়ামের পোস্টে এমডি রফিক নামে একজন লিখেছেন, ভাই জব্বর এক লুক দিয়েছেন। আরেকজন লিখেছেন, আরেহ এটা সিয়াম ভাই নাকি? সেই লুক তো ভাই! এই জংলি’র অপেক্ষায় আছি। তবে কেউ কেউ আবার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবির সঙ্গে মিলিয়ে বলছেন, লোডিং ‘পুষ্পা ৩’।

গেল মাসে শুরু হয় ‘জংলি’র শুটিং। পরিচালনা করছেন এম রাহিম। এটি তার দ্বিতীয় ছবি। এর আগে তিনি সিয়ামকে নিয়ে ‘শান’ বানিয়েছিলেন প্রশংসা পেয়েছিলেন। জানা যায়, ‘জংলি’ ট্রাডেজি ও মসলাদার অ্যাকশন ধাঁচের ছবি; যা মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে।

এতে সিয়ামের নায়িকা আছেন শবনম বুবলী। ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে তারা অভিনয় করলেও সিনেমার জন্য প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন। বুবলী ছাড়াও আরও এক নায়িকা রয়েছেন। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

Reneta

গেল বছর সেপ্টেম্বর সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ হচ্ছে সিয়ামের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি। এবার তিনি পুরোপুরিভাবে নিজেকে ভেঙে ‘জংলি’ হয়ে আসছেন। ‘মৃধা বনাম মৃধা’ ছবির এই অভিনেতা জানান, ইউনিক স্ক্রিপ্ট খুঁজছিলেন, ‘জংলি’তে তিনি সেটা খুঁজে পেয়েছেন।

নিজের চরিত্র প্রসঙ্গে আগেই জানাতে চাইলেন না সিয়াম। রাখতে চাইলেন চমক। এটুকু বললেন, এই চরিত্রটির জন্য প্রায় পাঁচ মাস কোনো কাজ করিনি। চরিত্রের মধ্যেই ডুবে ছিলাম। যেহেতু ভিন্ন লুক তাই চাইনি আমার এই লুকটা অন্য কাজের মাধ্যমে রিভিল হোক। সব উত্তর দর্শকরা ঈদে ছবি দেখলে পাবেন।

ফিলম্যান এবং এমআইবি স্টুডিওসের প্রযোজনায় মানিকগঞ্জে ‘জংলি’র বেশিরভাগ শুটিং হয়েছে। ঢাকায় আর সপ্তাহখানেক শুটিং করলেই শেষ হবে ‘জংলি’র শুটিং। নির্মাতা এম রাহিম আগেই জানান, আসন্ন কোরবানি ঈদে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে ‘জংলি’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহা সিনেমা ২০২৪জলিপুষ্পা ৩রাশেদ মামুন অপুলিড বিনোদনশবনম বুবলীশহিদুজ্জামান সেলিমসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT