চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের কাছে চিত্রনায়ক সিয়ামের খোলা চিঠি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশের ক্রিকেটের তারকা মুখ তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা এমন ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে বিষণ্ণ দেশের ক্রিকেটপ্রেমী জনতা।

সাধারণ ক্রিকেট পাগল মানুষেরা তামিমের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় সোশাল মিডিয়ায় নানা স্মৃতি কথার জানান দিচ্ছেন ক্রিকেটপ্রেমী ভক্ত অনুরাগীরা! সবার দেয়াল ভরে উঠেছে মন খারাপের বার্তায়! প্রিয় ক্রিকেটারের এমন অশ্রুসজল চোখে বিদায় বলাটা মেনে নিতে কষ্ট হচ্ছে শোবিজ অঙ্গনের মানুষেরও। তাদেরেই একন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

তামিমের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সিয়াম বলেছেন,‘আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি।’

‘দহন’ খ্যাত এই নায়ক নিজেকে বাংলাদেশের একজন ক্ষুদ্র ক্রিকেট সমর্থক দাবি করে তামিম ইকবালের কাছে খোলা চিঠি লিখেছেন। চিঠিটি চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো।

প্রিয় তামিম ভাই,
আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের! জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেয়া, লর্ডসের অনার্স বোর্ডে বলেকয়ে নিজের নাম ওঠানো, এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেয়া, ভাঙা হাত নিয়ে সেই অসামান্য বীরত্ব- কোনটা রেখে কোনটার কথা বলব? খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।

হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না। আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে।

এখন পরিবারকে সময় দিন। সব কিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। আরও অনেক কিছু দেয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

ইতি
বাংলাদেশের একজন ক্ষুদ্র ক্রিকেট সমর্থক
Jui  Banner Campaign
ট্যাগ: খোলা চিঠিতামিমতামিম ইকবালনায়কলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT