বিনোদন

রাস্তায় র‍্যাবের গাড়ি দেখলেই মনে হয় আমার ইউনিটের গাড়ি: সিয়াম

‘অপারেশন সুন্দরবন’ এ র‍্যাবের মেজর সায়েম চরিত্রের ঘোর কাটছে না সিয়ামের

দলীয় সদস্যরা একসঙ্গে সেলফি তুলছে, হাসি ও আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের সদস্যরা একসঙ্গে সেলফি তুলছে, সবাই হাসি ও আনন্দে মুখর।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুন্দরবনকে দস্যু মুক্ত করা নিয়ে র‌্যাবের অভিযান নির্ভর সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। সিনেমায় র‍্যাবের মেজর সায়েম চরিত্রে অভিনয় করেছেন নায়ক সিয়াম।

সিনেমাটির সঙ্গে প্রায় ৩ বছর ধরে জড়িত তিনি। পুরো টিমের সঙ্গে এতোটাই মিশে গেছেন যে, র‍্যাবের মেজর চরিত্রের ঘোর যেন সিয়ামের কাটছে না! এ কারণে রাস্তা ঘাঁটে র‍্যাবের গাড়ি দেখলে সিয়ামের মনে হয়, এটি যেন তার নিজের ইউনিটের গাড়ি!

বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচনে উপস্থিত থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিয়াম বলেন, ‘কদিন দিন আগে আমি আর নুসরাত এই সিনেমার শেষ গানের শুট করতে গিয়েছি। যে মুহূর্তে দৃশ্যটি শেষ হলো, আমি আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে দুজনেই প্রায় একসঙ্গে বলে ফেললাম, শেষ! শেষ হয়ে গেল আমাদের এই জার্নি?’ ব্যক্তিগতভাবে আমি এতটাই মিশে গেছি যে রাস্তায় র‍্যাবের গাড়ি দেখলেই মনে হয় আমার ইউনিটের গাড়ি।’

র‍্যাবের সদস্যরা ও সাংবাদিকরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সিয়াম বলেন, ‘অপারেশন সুন্দরবন’-এ অনেকে বলার চেষ্টা করছেন, এটি র‍্যাবের ডকুমেন্টারি হবে কিনা! এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।

২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়াম-নুসরাত ফারিয়া ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ। দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি দীপংকর দীপন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ব্যক্তিরা, একটি বড় স্ক্রিনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। সিনেমাটি নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন শেষে চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়।

বিষয়:ইউনিটমনোজ প্রামাণিকরিয়াজরোশানর‌্যাবলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…