চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারি নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলা করছে ইসরায়েলের সৈন্যরা। তাদের ক্রমাগত হামলায় গত কয়েক মাসে প্রায় ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের লাখো মানুষ।

বাংলাদেশেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরোচিত হামলায় চলছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিদিনই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করছে। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও গাজার উপর হামলার নিন্দা জানাচ্ছেন। দেশের তারকারাও ফিলিস্তিনের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। রবিবার চিত্রনায়ক সিয়ামও ফিলিস্তিনের উপর বর্বোরচিত হামলার প্রদিবাদ জানিয়েছেন। সিয়াম লিখেছেন,“আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো?”

শিশুদের জন্য সুন্দর পৃথিবী উপহার রেখে যাওয়ার কথা লিখে সিয়াম বলেন,“ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারি নি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরকেই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না?”

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে সিয়াম শরণাপন্ন হলেন আল্লাহর। লেখার শেষে এসে এই চিত্রনায়ক বলেন,“ঈদের পরপরই তাদের (ফিলিস্তিনবাসী) ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারবো এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারি নি, আমরা পারলাম না।”

ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’। মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাজলিফিলিস্তিনলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী নেতৃত্ব সমাজকে আরও দৃঢ় ও সাহসী করে তোলে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

মার্চ ৮, ২০২৬

‘বার্গার বাবু’ গ্রেপ্তার

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে পারবে না শত্রু: মাসুদ পেজেশকিয়ান

মার্চ ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT