চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের শারীরিক অবস্থার সবশেষ খবর জানালেন শ্রেয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। ভারতীয় সহ-অধিনায়কের শরীরের কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে সোমবার বের করা হয় তাকে। এবার নিজের শারিরীক অবস্থার উন্নতির কথা জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শ্রেয়াস লিখেছেন, ‘সুস্থতার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে প্রতিটি দিন উন্নতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধণ্য সবার সহযোগিতা ও সহমর্মিতার জন্য। এটা আমার কাছে অনেক কিছু, সবাইকে ধন্যবাদ।’

যদিও বুধবার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শ্রেয়াসের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছিল। বিসিসিআই এর মেডিকেল টিম ও বিশেষজ্ঞরা নিয়োজিত আছেন শ্রেয়াসের শারিরীক উন্নতির যজ্ঞে।

এরআগে টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়াসের শারীরিক অবস্থার খবর জানিয়েছিলেন। সূর্যকুমার বলেছিলেন, ‘আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, শ্রেয়াসের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত আছে।’

২৫ অক্টোবর ম্যাচ চলাকালীন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে অ্যালেক্স কেয়ারির দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রেয়াস। বলটি হাতে নেয়ার সময়ই তার বাম দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে ফিরে আসলে প্রচণ্ড অস্বস্তি বোধ করায় দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। পাঁজরের আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডেবিসিসিআইভারতলিড স্পোর্টসশ্রেয়াস আইয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT