চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম করছেন শ্রদ্ধা, প্রেমিক কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। একাধিকবার এই অভিনেত্রীর প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও মুখে সবসময়ই কুলুপ এঁটে রেখেছেন তিনি। তবে শেষমেশ প্রেমিককে খুঁজে পেয়েছেন শ্রদ্ধা। অভিনেত্রীর প্রেমিক আর কেউ নন, তিনি হলেন রাহুল মোদী।

কিন্তু শ্রদ্ধার প্রেমিক এই রাহুল মোদী আসলে কে? রাহুল মোদী হলেন একজন চিত্রনাট্যকার। যিনি ‘তু ঝুটি ম্যায় মক্কর’, ‘পেয়ার কা পঞ্চনামা ২, ’সোনু কে টিটু কি সুইটি’ সহ বলিউডের বেশকিছু ছবির চিত্রনাট্য লিখেছেন। সেই সঙ্গে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

জানা গেছে, একে অপরের সঙ্গে প্রেম এবং সম্পর্ক নিয়ে ভীষণভাবেই নিশ্চিত শ্রদ্ধা-রাহুল। এমনকি এই সম্পর্কে তাদের পরিবারেরও সম্মতি রয়েছে। তবে প্রেমের সম্পর্কে থাকলেও এখনই এই সম্পর্ক নিয়ে জনসমক্ষে কোন কথা ঘোষণা করতে চাইছেন না তারা। তবে রাহুল ও শ্রদ্ধা যে একে অপরের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্য একথা তারা ঘনিষ্ঠ মহলও জানে।

গত বছরই মুম্বাইয়ের  এক রেস্তোরায় শ্রদ্ধা ও রাহুলকে ডিনার ডেটে যেতে দেখা গিয়েছিল। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্রমেই সেই সম্পর্কই গভীর হয়। এরপর সম্প্রতি মুম্বাইয়ের এক বেসরকারি বিমানবন্দরে শ্রদ্ধা-রাহুলকে একসঙ্গে দেখা যায়। কারণ তারা আম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ঠিক তখনই প্রেমিক রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধা অভিনেতা আদিত্য রায় কাপুরের আলাপও করিয়ে দেন। যেই দৃশ্য ক্যামেরা বন্দি হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ব্যক্তিগত জীবনে এর আগে ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রদ্ধা কাপুর। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তারও বহু আগে শ্রদ্ধা ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। যদিও ডিভোর্সি ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে নাকি তীব্র আপত্তি ছিল শ্রদ্ধার বাবা শক্তি কাপুরের। তাই তো সেই সম্পর্কও বেশি দূর গড়ায়নি।-টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমপ্রেমিকবলিউড অভিনেত্রীরাহুল মোদীশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আমাদের গোলমুখে একটিও শট নিতে পারেনি: স্পেন কোচ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT