বিনোদন

আজ বিনামূল্যে দেখা যাবে কুসুমের ‘শরতের জবা’

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শরতের জবা চলচ্চিত্র উৎসবের একটি দৃশ্য, নারী অভিনেত্রী মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা চলচ্চিত্র উৎসবের শরতের জবা শো-র একটি ছবি, যেখানে একজন নারী অভিনেত্রী মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে দর্শক বিনামূল্যে বড়পর্দায় দেখতে পারবেন কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে, এরমধ্যে ‘শরতের জবা’ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীরাও উপস্থিত থাকবেন।

একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরো একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছেন, ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক ছবিটি বিনামূল্যে দেখতে পারবেন।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

ছবির পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কুসুম সিকদার। মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

বিষয়:ইমপ্রেস কুসুম সিকদার শরতের জবা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…