বিনোদন

স্টার সিনেপ্লেক্সেই ‘শরতের জবা’র দৈনিক ১৬ শো

দুটি নারীর মুখের বিভাজন, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারীর মুখের বিভাজন, একটি পুরোনো ও একটি নতুন ছবি, বাংলার সংবাদ ও বিনোদনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর বড়পর্দায় চ্যানেল আই লাক্সতারকা কুসুম সিকদার। তবে এবার অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি আসছেন ভিন্ন পরিচয়ে! এই প্রথম পরিচালক হলেন কুসুম।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেল শুক্রবার (১১ অক্টোবর)। দুর্গোৎসব উপলক্ষ্যে মুক্তি পাওয়া কুসুমের এই ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে দৈনিক ১৬টি শো প্রদর্শনী করছে।

সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানা যায়, স্টারের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার এবং বালি আর্কিডে প্রতিদিন দেখা যাবে ‘শরতের জবা’। এরমধ্যে বসুন্ধরা সিটি, সনি স্কয়ার এবং বালি আর্কিডে প্রতিদিন রয়েছে ছবিটির চারটি করে শো।

কুসুম জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স ছাড়াও ‘শরতের জবা’ দেখা যাচ্ছে যমুনা ব্লকবাস্টারে।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

বিষয়:ইয়াশ রোহান কুসুম সিকদার জিতু আহসান নরেশ ভূঁইয়া নিদ্রা দে নেহা শহিদুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…