অন্যান্য

দিনভর ক্রেতা সেজে ঘোরাঘুরি, পরে আইফোন চুরি

ক্রেতা সেজে আইফোন চুরির জন্য পরিকল্পনা করছে একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ক্রেতা সেজে আইফোন চুরির জন্য পরিকল্পনা করছে, অন্য ব্যক্তি দেখছেন, দোকানের ভিতরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে সাধারণ ক্রেতা সেজে প্রবেশ করে দিনভর ঘোরাঘুরি করে কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যান রাসেল। বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানে তিনি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন।

আইফোন চুরির অভিযোগে মো. রাসেল ওরফে সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গতকাল বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার রাসেল শুধুমাত্র আইফোন চুরি করেন। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেন। তার মূল টার্গেট বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানগুলো। যেসব দোকানে ফোন প্রচুর থাকে, আবার ভিড়ও বেশি। এমন ভিড়ে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন রাসেল। এরপর অন্য ক্রেতার চাপে সেলসম্যান একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যান তিনি। গতকালও ক্রেতা সেজে একটি দোকানে যান রাসেল। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন সেলসম্যান। পরে তাকে আটক করা হয়।

বিগত কিছুদিন ধরেই বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ফোনের দোকানে চুরি হচ্ছিল। ক্রেতা সেজে এসব দোকান থেকে আইফোন চুরি হচ্ছিল। তাই রাসেল বসুন্ধরা সিটির আতঙ্কে পরিণত হয়েছিলেন। অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে রাসেলের চুরির প্রমাণ মিলেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মো. রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:তেজগাঁও থানা বসুন্ধরা সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…