চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ যেভাবে ভালোবাসছে, সেটা আমাকে রক্ষা করতেই হবে: শিমুল

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:২৬ অপরাহ্ন ৩০, মে ২০২২
বিনোদন
A A

অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন শিমুল শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার্স! এক নামে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিমুল নামে পরিচিতি তিনি। নাটকটির অন্যান্য চরিত্রগুলোর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে শিমুল দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।

তরুণ এ অভিনেতা জানালেন, ‘যারা অভিনয় করছেন সকলের সাপোর্টের কারণে এটি সম্ভব হয়েছে।’

জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৪)-এর ৩৩ পর্ব প্রচার হয়েছে। কাবিলা, হাবু, পাশা, শিমুল, ইভা, জুয়েল, শিরিন চরিত্রগুলোর সঙ্গে প্রতি পর্বে শিমুলের উপস্থিতি বাড়তি আনন্দ দিচ্ছে দর্শকের। শিমুল মনে করেন, ‘দর্শক গল্পের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলতে পারে এবং গল্পে পরস্পরের যে বন্ধুত্ব সেটা বেশি পছন্দ করে দর্শক।’

চ্যানেল আই অনলাইনকে শিমুল বলেন, সবার ভালোবাসা পেয়ে অভিনয় করা এখন শুরুর দিকের তুলনায় কিছুটা সহজ হয়েছে। মারজুক ভাই, চাষী ভাই, মিশু ভাই, পলাশ ভাইয়ের সঙ্গে স্ক্রিনে সহশিল্পী হিসেবে অভিনয় করতে আগে খুবই ভয়ে থাকতাম। কারণ তারা যে মাপের অভিনেতা, আমি সেই তুলনায় কিছুই না। এখন কিছুটা ফ্রি হতে পেরেছি। তাই অল্প অল্প সহজ লাগে।

নির্মাতা অমির সাথে শিমুল

২০১৭ সালে অমির ছয় নম্বর সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন শিমুল। অভিনেতা নয়, প্যাশনের জায়গা থেকে শিমুল এসেছিলেন পরিচালক হতে। তিনি এখন তিনি এক নম্বর সহকারী পরিচালক। অভিনয় করলেও আগামীতে পরিচালনা করতে চান শিমুল।

শিমুল বলেন, অমি ভাই আমার মেন্টর। তার কারণে আজ আমি শিমুল। আমার জন্য কোনটা কখন কী করলে ভালো হবে, সেটা উনি ভালো বোঝেন। যখন অমি ভাই নির্দেশ দেবেন সেদিন হয়তো কিছু শুরু করবো। পুরোটাই অমি ভাইয়ের উপর নির্ভর করছে। তবে আমি দর্শকদের আগেই আশা দিয়ে রাখতে চাই না। যখন পরিচালনা করবো আমার বিশ্বাস তারা সাপোর্ট করবেন।

Reneta

অভিনয়ে পরিচিতি পাওয়ায় নির্মাতা হওয়ার ইচ্ছে কি কমে যাচ্ছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হেসে দিলেন শিমুল। বললেন, মানুষ এখন আমাকে নিয়মিত দেখতে পাচ্ছে। সামনে হয়তো আমার ভুল ধরতে শুরু করবে। তাই অভিনয়টা এখন আমার মধ্যে ছেলেখেলার মতো নেই। এ কাজের প্রতি আমার সম্মান বাড়ছে এবং আমি যথাযথ সততা নিয়ে কাজ করছি। এ জন্য আমার নির্মাতা হওয়ার ইচ্ছে একবিন্দুও কমেনি। ওটাই আমার ‘আল্টিমেট গোল’। তাই এই গোলটা আমি দেরীতে হলেও দিতে চাই।

জিয়াউল হক পলাশের পর পরিচালক অমির নতুন আবিষ্কার শিমুল। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত পলাশকে অন্য নির্মাতাদের কাজেও নিয়মিত পাওয়া যায়। কিন্তু শিমুলকে এখনও দেখা যায়নি। শিমুল জানালেন, প্রচুর কাজের প্রস্তাব পেলেও তিনি হাসিমুখে না করছেন। সেখানে ‘না সম্মোধন’ এ তার লাজুকতা ও বিনয়ের কমতি থাকে না।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর একটি দৃশ্যে শিমুল

শিমুল বলেন, অভিনয়ের জন্য ডাক আসে। কিন্তু আমি আশাহত করি না। বলে থাকি, হয়তো সামনে কাজ হবে। আমাকে আরেকটু শিখতে দেন, বড় হতে দেন। কারণ, আমি এখনও অনুভব করি ক্যামেরার সামনে কথা বলা আর সাধারণভাবে কথা বলার অনেক পার্থক্য। আমি চেষ্টায় কমতি রাখছি না। সবচেয়ে বড় কথা হলো, অমি ভাই আছে বলে সবকিছু সম্ভব হচ্ছে। তাই তার প্রতি সবসময় অনুগত। সারাজীবন তার প্রতি আমার এই শ্রদ্ধাবোধ থাকবে।

শিমুল মনে করেন, অভিনেতা হয়ে মানুষের ভালোবাসা পাওয়া যতটা কঠিন, পরিচিতি পেয়ে সামান্য ভুলে সবকিছু হারিয়ে ফেলা ততোটা সহজ। তাই তিনি বললেন, যারা আমাকে ভালোবাসে তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। ভালোবাসে বলেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি ফেনীর মতো মফঃস্বল শহর থেকে উঠে আসা ছেলে। বিনয় বিষয়টা পরিবারের কাছ থেকে শিখেছি। এও শিখেছি মানুষের ভালোবাসার উপরে কিছু নাই।

”মানুষ রাস্তা ঘাঁটে দেখা হলে ছবি তোলে, অভিনয় নিয়ে কথা বলে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। চাইলেই মানুষদের ইগনোর করতে পারি না। মানুষের এই ভালোবাসাটা আমি হারাতে চাই না। মানুষ যেভাবে ভালোবাসছে, সেটা আমাকে রক্ষা করতেই হবে।আগামীতে আমি মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এর বেশি আমার আর কিছু চাওয়া নেই।”- বলছিলেন শিমুল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইভাকাজল আরেফিন অমিকাবিলাজুয়েলপাংশাব্যাচেলর পয়েন্টমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশিমুলশিমুল শর্মাহাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিচার্ড ইমেজ: এআই

ঢাকার ঈদ উদ্‌যাপন: নবাব থেকে জেন-জি

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে মজাদার রান্নার প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের সুগন্ধ

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে কম খরচে ঘর সাজাবেন যেভাবে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজের পর এবার বাব এল-মান্দেবে নতুন অস্থিরতার আশঙ্কা

মার্চ ২০, ২০২৬

নাটোরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT