চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে কেঁদে শিলাস্তি বললেন, ‘আমি শুধু বাসায় ছিলাম, কিছু জানি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ২৪, মে ২০২৪
অপরাধ
A A

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে একজন শিলাস্তি রহমান।

আজ শুক্রবার রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠানো হয় তিন আসামিকে। এসময় হাউমাউ করে কান্না করতে দেখা যায় শিলাস্তি রহমানকে। রিমান্ড শুনানির একপর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের সই নিতে যান। এ সময় তিনি ওই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি?

শিলাস্তি আরও বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি জানতে চাই। আমাকে বলেছে সাক্ষী দিয়ে চলে যাবা। আমি শুধু ওই বাসায় ছিলাম। এ ছাড়া আমি কিছুই জানি না।

এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির কর হয়। তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ।

শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান।

Reneta

এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও শিলাস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, শিলাস্তি এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের গার্লফ্রেন্ড। শাহীন যুক্তরাষ্ট্রের সিটিজেন এবং তার পরিবার যুক্তরাষ্ট্রেই থাকে। তবে তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে এলে শিলাস্তিকে নিয়ে কলকাতায় প্রমোদভ্রমণে যেতেন। সেখানে কিছুদিন থেকে ফের দেশে চলে আসতেন। তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে।

জানা যায়, ২০ বছরের তরুণী শিলাস্তি রহমানের বাড়ি টাঙ্গাইলে। তার পরিবার সেখানেই থাকে। ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। উত্তরাতেই একটি মেস বাসায় তিনি থাকেন। তার বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছে না গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিষয়ে জানানো হবে।

ডিবির তদন্ত সংশ্লিষ্টরা জানান, আখতারুজ্জামান শাহীনের ‘গার্লফ্রেন্ড’ শিলাস্তি রহমান সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডিবি পুলিশের সূত্র বলছে, ঢাকা থেকে ৩০ এপ্রিল শাহীন ও আমানুল্লাহর সঙ্গে প্লেনে কলকাতায় যান শিলাস্তি রহমান। কলকাতার নিউটাউনের বহুতল আবাসন সঞ্জীভা গার্ডেনসের যে ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম আনার, সেখানেই ছিলেন শিলাস্তি। পরে ১৫ মে হত্যার মূল দায়িত্ব পালনকারী চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরার পর গোয়েন্দা পুলিশের কাছে আটক হন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপি আনোয়ারুল আজিমগ্রেপ্তারঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতশিলাস্তি রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT