বাংলাদেশ

শেখ হাসিনার অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচার করা হবে: মাহফুজ আলম

মাহফুজ আলম বক্তৃতা দিচ্ছেন, পেছনে উজ্জ্বল বাদামী পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার শাসনামলে হওয়া দমন-পীড়ন, অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার করা হবে।

বুধবার ২৭ আগস্ট ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সাংবাদিক, লেখক ও ভিন্নমতাবলম্বীদের দমন নিপীড়ন করেন শেখ হাসিনা। তার শাসনামলে ব্যাংক খাত ও মেগা প্রকল্পে দুর্নীতি, লোন ও শেয়ারবাজার কেলেঙ্কারি এবং হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে।

মাহফুজ আলম আরও বলেন, পিলখানা ও হেফাজতসহ বহু হত্যাকাণ্ড, নির্যাতন ও গণতন্ত্রবিহীন নির্বাচন করে শেখ হাসিনা দানবে পরিণত হন।

ওয়াশিংটনে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কংগ্রেসম্যান, ভার্জিনিয়া স্টেট সিনেটরসহ অনেক বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিষয়:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মাহফুজ আলম শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…