চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ছবি, রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান’ দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ঐতিহাসিক রায় ঘোষণা করে। অপর দুই বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আশুলিয়া ও চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এই সাজার রায় হয়েছে।

প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে পাঁচ দফা অভিযোগ আনে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্য দিকে, আসামিরা নির্দোষ দাবি করে এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার আইনজীবীর মাধ্যমে খালাস চেয়েছেন।

শুনানিতে প্রসিকিউটর ছিলেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম; এছাড়া বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানরা অংশ নেন। আসামিপক্ষ থেকে আইনজীবী ছিলেন মো. আমির হোসেন (শেখ হাসিনা ও কামাল) এবং জায়েদ বিন আমজাদ (চৌধুরী আল-মামুন)।

মামলায় ৫৪ জন সাক্ষীর মধ্যে রয়েছেন প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ তার পরিবার, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম ও সাংবাদিক ড. মাহমুদুর রহমান।

Reneta

আদালত গত ১০ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এক পর্যায়ে সাবেক আইজিপি চৌধুরী আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই সময় আওয়ামী লীগ, তাদের সহযোগী ক্যাডার ও সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছিল। বর্তমানে দুটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসব ঘটনায় বিচার চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনালরায় ঘোষণাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT