রাজনীতি

গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে গেছে শেখ হাসিনা: খন্দকার মোশাররফ

শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা সভায় বক্তারা শিক্ষা, উন্নয়ন ও সমাজের বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার।

আজ মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনার বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সহায়তা প্রদান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শহিদুল হাসান বাবুল ও সঞ্চালনা করেন ডা. এম এ বাশার সরকার।

অনুষ্ঠানে ড. খন্দকার মোশারফ বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

বিষয়:ড.খন্দকার মোশাররফ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…