চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ন ২৫, জুন ২০২৪
বিনোদন
A A

সাত বছরের প্রেমের পর সম্প্রতি জাহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা! দুজনের ধর্ম পরিচয় আলাদা হলেও প্রেম কিংবা বিয়েতে তা সমস্যা হয়নি। এমনকি তাদের পরিবারেরও হয়নি কোনো ঝামেলা! তবে মুসলিম ছেলেকে বিয়ে করায় সোনাক্ষীর জন্ম শহর পাটনায় হয়েছে বিক্ষোভ!

জাহিরকে বিয়ে করায় সোনাক্ষী কিংবা তার বাবা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বিহারে রীতিমতো বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। এই বিয়ের পাশে ‘লাভ জিহাদ’ তকমা দিয়েছে বিক্ষোভকারীরা।

বিহারীবাবু শক্রঘ্নর মেয়েকে পাটনায় ঢুকতে দেওয়া হবে না- এমন দাবিতে সরব বিক্ষুব্ধ জনতা। হিন্দু শিব ভবানী সেনা-র মতো কিছু হিন্দু সংগঠনের তরফে এই বিয়ে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

শক্রঘ্নকে কটাক্ষ করে তাঁর ছেলেদের নাম ‘লব-কুশ’-এর বদলে অন্য কিছু রাখার কথা পর্যন্ত বলা হচ্ছে। সেইসব বিক্ষোভকারীদের সমুচিত জবাব দিলেন সোনাক্ষীর বাবা।

কড়া ভাষায় সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের চরকায় তেল দিন আপনারা’। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আনন্দ বক্সী সাহেব খুব সুন্দর লিখেছেন জানেন তো, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় ক্যাহনা। এর সঙ্গে আমি যোগ করব, যারা বলছে তাদের যদি কাজ-কাম না থাকে তখন বাজে বকাটাই একটা কাজ হয়ে যায়। আমার মেয়ে কোনও অবৈধ বা অসাংবিধানিক কাজ করেনি’। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহিরজাহির ইকবালনায়িকাবলিউডবিয়েশত্রুঘ্নসিনহাসোনাক্ষী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT