চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বিয়েতে বাবা-মাকেই আমন্ত্রণ জানাননি সোনাক্ষী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ পূর্বাহ্ন ১৪, জুন ২০২৪
বিনোদন
A A

২৩ জুন বিয়ে করতে চলেছেন বলিউড তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রীতিমত সব আয়োজন সম্পন্ন। আমন্ত্রণ পত্র, অতিথি থেকে বিয়ের মেনু- সব চূড়ান্ত! সংবাদ মাধ্যমে এখন বহুল চর্চিত এই বিয়ে! অথচ সোনাক্ষীর এমন সিদ্ধান্ত নাকি জানেন না তার বাবা-মা!

সম্প্রতি সোনাক্ষীর বাবা তৃণমূল নেতা ও এক সময়ের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন নিজেই জানালেন এমনটা! সত্যিই তিনি নাকি জানেন না, নিজের মেয়ের বিয়ের খবর!

দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। যদিও খুব তড়িঘড়িতেই হচ্ছে এই বিয়ে। কিন্তু কারণটা কী? প্রশ্ন করতেই চাঁচাছোলা সোনাক্ষীর বাবার। তার কথায়, “আমাকে সবাই জিজ্ঞাসা করছে আমি কেন জানি না বিয়ের ব্যাপারে! আমি একটাই কথা বলতে পারি আজকালকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নিয়ে তো কিছু করে না, শুধু জানায় যে কী করতে চলেছে। আমি এখন দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফলের পর আমি এখানে এসেছি। তাই সোনাক্ষী কী করবে তা নিয়ে এখনো কোনও আলোচনা হয়নি। ও এখনো আমাকে কিচ্ছু জানায়নি। যখন জানাবে আমি ও আমার স্ত্রী ওকে নিশ্চয়ই আশীর্বাদ করব। ও ভাল থাকুক এটাই তো বাবা হিসেবে চাই।”

এখানেই থামেননি তিনি। শত্রুঘ্ন আরও বলেন, “ওর প্রতি আমাদের আস্থা আছে। কোনো অনৈতিক কাজ ও করবে না। ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। যদি ও সত্যিই বিয়ে করে তবে আমি সবার আগে নাচ করব।”

শোনা যাচ্ছে, সালমান খানের মধ্যস্থতায় সোনাক্ষী-জাহির বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সোনাক্ষীর মতো জাহির নিজেও একজন অভিনেতা। যদিও সোনাক্ষীর অনেক পরে তিনি ক্যারিয়ার শুরু করেছেন। জাহিরের বাবা সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু। সোনাক্ষী ও জাহির দু’জনেই সালমানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডশত্রুঘ্নসিনেমাসোনাক্ষী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ সিনেমা, পাইরেসি চক্রে ধরপাকড়

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT