চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই মুহূর্তে আবেগ নয়, সচেতনতা দরকার’

— দগ্ধ শিশুদের নিয়ে অভিনেত্রী শারমিন আঁখির অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২২, জুলাই ২০২৫
বিনোদন
A A

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে দেখতে ভিড় না করার জন্য অনুরোধ করেছেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। ২০২৩ সালে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা থেকে এ কথা বলেছেন তিনি।

সোমবার উত্তরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনেকে চিকিৎসাধীন। হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন শিল্পীদের অনেকে।

এর মধ্যে মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে শারমিন আঁখি লিখেছেন, আগামী এক সপ্তাহ বাচ্চাদের কাছে যত কম ভিজিটর (দর্শনার্থী) যাওয়া যায়, ততই মঙ্গল। প্রচুর ইনফেকশন (সংক্রমণ) হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে। আগুনে পোড়ার পরবর্তী এফেক্ট হচ্ছে ইনফেকশন। চিকিৎসাধীন বাচ্চাগুলোকে বাঁচাতে চাইলে প্লিজ আবেগের বশবর্তী হয়ে এই মুহূর্তে তাদের দেখতে যাবেন না।

২০২৩ সালের ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিংবাড়িতে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছিলেন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে যায়। মার্চে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন তিনি।

ফেসবুকে শারমিন আঁখি লিখেছেন, আমাদের চামড়া জার্ম প্রটেক্ট করে। যেখানে চামড়ায় নেই, সেখানে প্রটেকশন একদম জিরো লেভেলে। ইনফেকশনের কারণে বেশির ভাগ রোগী মারা যায়। পোড়ায় মরে না। চামড়া পোড়ার কষ্টের সঙ্গে অন্য কোনো যন্ত্রণা মেলাতে যাবেন না। ওপরটা পোড়ায় ভেতরটাও পোড়ায়।। ড্রেসিংয়ের যন্ত্রণা আরও অসহ্যকর।

Reneta

তিনি আরও লিখেছেন, নতুন চামড়া এলেই সেই চামড়া ঘষে আবার ওঠানো হয়। ট্রমা শুরু হবে আর ১০ দিন পরে। এখন প্রত্যেকটা বাচ্চা অনুভূতিশূন্য। এই মুহূর্তে একমাত্র ডক্টর ছাড়া ওদের আশপাশে যত কম যাওয়া যায়, ততই ভালো। বাসায় ফেরার পর প্রত্যেকটা বাচ্চার মনোসামাজিক চিকিৎসা প্রয়োজন। আমি তিন মাস মনোসামাজিক চিকিৎসার শরণাপন্ন হয়েছি। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতা অনেক জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীনাটকশারমিন আঁখিশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT