চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

একের পর এক চমকপ্রদ ঘোষণা দিয়ে যাচ্ছেন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা। জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন ইরানের কিংবদন্তি নির্মাতা মাজিদ মাজিদি এবং ভারতের নন্দিত গায়ক, অভিনেতা অঞ্জন দত্ত। নতুন ঘোষণায় পাওয়া গেল বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাম!

রবিবার বিকেলে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান প্রতিযোগিতা বিভাগ’ এ জুরি প্রধান হিসেবে থাকছেন শর্মিলা ঠাকুর। ৯ দিনব্যাপী এই উৎসবে তিনিও উপস্থিত থাকবেন। সেই সাথে বিভিন্ন সেশনেও অংশ নেয়ার কথা রয়েছে।

‘এশিয়ান প্রতিযোগিতা বিভাগ’ এ শর্মিলার সাথে সহ-বিচারক হিসেবে থাকছেন রুশ চলচ্চিত্র প্রযোজক আনা সালাসিনা, সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সামিয়া জামান এবং ব্যাংককভিত্তিক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক টম ওয়ালের।

উৎসবের এশিয়া বিভাগের চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারকে পুরস্কার দেবেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, শেষ হবে ২৮ জানুয়ারি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশ চলচ্চিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান প্রতিযোগিতা বিভাগজানুয়ারিঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসববলিউডমাজিদ মাজিদিলিড বিনোদনশর্মিলাশর্মিলা ঠাকুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT