চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৩
অন্যান্য
A A
পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আনন্দিত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সময় স্বাভাবিকভাবেই আমরা আত্মীয়-স্বজনসহ নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এসময় পথশিশুদের কথা কেউ কি ভাবি? কেউ কেউ ভাবলেও আসলে ক’জনে ভাবতে পারি। অথচ সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে তাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পথশিশুমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

ঈদের আগে চাঁদরাতে অনেকটা এভাবেই নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এসময় রাজধানীর পান্থপথে শতাধিক ছিন্নমূল শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণে উপস্থিত ছিলেন তিনি। পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল আলম নয়ন বলেন, সমাজের সবার সহযোগিতায় অদূর ভবিষ্যতে নিজস্ব আশ্রয়কেন্দ্র তৈরি করে সেখানে পথশিশু ও ছিন্নমূল মানুষের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

Banglabid

এর আগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন।

করোনা লকডাউন চলাকালীন পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা উপহার দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন। চিত্র সাংবাদিক নুরুল আলম নয়নের উদ্যোগে প্রতিষ্ঠার ৩ বছরে সংগঠনটি প্রায় সাড়ে ৩ শতাধিক কর্মসূচি পালন করেছে।

পথশিশুদের নাগরিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। পথশিশুর বাইরেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত করছে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন।

Reneta

খাদ্য সহায়তার পাশাপাশি, হুইলচেয়ার, চিকিৎসা সরঞ্জাম, আর্থিক সহায়তা, পণ্য সহায়তা, কোরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন। ইতিমধ্যে জাতীয় কমিটি, আন্তর্জাতিক কমিটি, উপদেষ্টা কমিটি ও ১৬টি জেলায় শাখা কমিটির মাধ্যমে পথশিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।

নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান আয়োজনে ছিলেন সাধারণ সম্পাদক আয়নাল, সহ-সভাপতি পাবেল, সাংগঠনিক সম্পাদক মিথুন, প্রচার সম্পাদক মুহিব ও কার্যকরী সদস্য নাঈম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদপথশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT