চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ০৬, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। একই সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) দায়িত্বও বাতিল করা হয়।

ওই দিন আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থার কারণে শেয়ারধারীরা কোনো অর্থ ফেরত পাবেন না।

Reneta

গভর্নরের ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন দেখা দেয়। অবশেষে আজ লেনদেন শুরুর আগে বিএসইসি আনুষ্ঠানিকভাবে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানায়।

তবে শেয়ারবাজার– সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সিদ্ধান্ত নিতে বিএসইসি দেরি করেছে। তাঁদের মতে, সরকার যখন ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নেয়, তখনই যদি লেনদেন স্থগিত করা হতো, নতুন বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিয়ন ব্যাংকএক্সিম ব্যাংকগ্লোবাল ইসলামী ব্যাংকফার্স্ট সিকিউরিটি ইসলামীবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবিএসইসিশরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকসোশ্যাল ইসলামী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

এপ্রিল ১, ২০২৬

সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এপ্রিল ১, ২০২৬

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT