সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরই কমতে থাকে সূচক। এরপর সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে।
দিনশেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়ায়।
এদিন হাতবদল হয় ২শ ৯৮টি কোম্পানির ২শ ৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৫ কোটি ১৭ লাখ টাকা কম। এ
র মধ্যে দাম বাড়ে ১৮টির, কমে ১শ ৪৮টির এবং অপরিবর্তিত থাকে ১শ ৩২টি কোম্পানির শেয়ারের দাম।








