চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরিতে পাওয়া জয়ে শীর্ষে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সিটি ক্লাবের বিপক্ষে কাজটা সহজ করে দিয়েছিলেন রিশাদ হোসেন। আবাহনীর লেগ স্পিনার ৪ উইকেট শিকার করে লক্ষ্যটা রেখেছিলেন দুইশর মধ্যে। জবাবে ৭ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে আবাহনী। প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জেতান ৫ উইকেটে। 
বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনী ১৭৩ রানের লক্ষ্যে পৌঁছায় ৩৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে। ১১২ বলে ১১চার ৩ ছয়ে ১০২ রানে অপরাজিত থাকেন শান্ত। মাহমুদুল হাসান জয় ৩৯ রান করে আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১০৫ রান। তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় আবাহনীর। বল হাতে দুর্দান্ত করা রিশাদ ১২ রানে অপরাজিত থাকেন।
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। পাশের বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে তারা হারায় ৮ উইকেটে। টেবিলের শীর্ষ দুই দলই জয় পেয়েছে রোববার। ১১ ম্যাচে দল দুটির পয়েন্ট সমান ২০। রান রেটে কিছুটা এগিয়ে আবাহনী। ক্লাব পর্যায়ের শীর্ষ আসরটির সুপার লিগ অর্থাৎ ৬ দলের লড়াই শুরু হবে ঈদের পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএলনাজমুল হোসেন শান্তলিড স্পোর্টসশেখ জামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের প্রণীত আইনগুলো রাখতে পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT