চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অহনাকে নিয়ে শামীমের ‘পোস্ট’ গুঞ্জন উস্কে দিলো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

গেল বছর থেকে একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। টিভি কিংবা ইউটিউব নাটকে এই জুটির নাটকের বেশ কদর! তাছাড়া ইউটিউবে উন্মুক্তের পরেই মিলিয়ন মিলিয়ন ভিউস! স্ক্রিনে তাদের সেই ক্যামিস্ট্রি দর্শকরা বেশ উপভোগ করেন।

সেই ক্যামিস্ট্রি ও ব্যক্তিগত সখ্যতায় নাটকপাড়ার জোর গুঞ্জন, রিয়েল লাইফেও শামীম-অহনা প্রেম করছেন! তবে বরাবরই তারা দুজনের পরস্পরের ভালো বন্ধু দাবি করে প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন। তবে শামীম-অহনার নাটক সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, তাদের মধ্যে সত্যি সত্যি প্রেম আছে।

এদিকে, ৮ ফেব্রুয়ারি (বুধাবার) অহনার জন্মদিন উপলক্ষে শামীম হাসান সরকার তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে অহনাকে উইশ করে জানিয়েছেন, তার ভালোবাসার কথা। অহনাকে উদ্দেশ করে ‘ম্যাংগো স্কোয়াড’ খ্যাত শামীম লিখেছেন, ‘তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সব সময় শুভ কামনা।’

Banglabid

শামীম তার পোস্টে অহনার সঙ্গে প্রথম নাটকের একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হয়। তোমার ফ্যান ছিলাম, এখনো আছি। আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি।

তিনি লেখেন, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই। তুমি দারুণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তা ভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে।

এসবের বাইরে প্রায়ই অহনার সঙ্গে নিজের ফেসবুক আইডি ছবি পোস্ট দেন শামীম। সেইসব পোস্টে অনুসারীরা মনে করেন তাদের রিয়েল লাইফেও প্রেম চলছে। তাদের সম্পর্কে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্রশংসার মন্তব্যও দেখা যায়।

Reneta

এর আগে সোমবার অহনার সঙ্গে রোম্যান্টিক মুডের একটি ছবি পোস্ট শামীম লিখেছেন, এই নদী যতোদিন বহমান, ভালোবাসি অহনা রহমান। তার আগে চলতি বছরের প্রথম দিন অহনাকে পাশে নিয়ে ছবি পোস্ট দিয়ে শামীম লিখেছিলেন, নতুন বছরের সূচনা, পাশে আছে অহনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অহনাঅহনা রহমানজন্মদিননাটকলিড বিনোদনশামীমশামীম হাসান সরকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT