চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামির করোনা, ফিরলেন যাদব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। বদলি হিসেবে উমেশ যাদবকে ডেকেছে বিসিসিআই। সবঠিক থাকলে সাড়ে তিনবছর পর আবারও টি-টুয়েন্টিতে খেলবেন ডানহাতি পেসার।

মোহালিতে ২০ সেপ্টেম্বর শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে একপ্রকার পরীক্ষার মাঝে ছিলেন শামি। ভালো করলে বিশ্বকাপ স্ট্যান্ডবাই থেকে মূল দলে নেয়ার চিন্তা ছিল ম্যানেজমেন্টের। করোনায় সেই আশা অনেকটা শেষের পথে।

মোহালিতে চিকিৎসা নিচ্ছেন শামি। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকদের ধারণা। বিশ্বকাপের মূল দলে না থাকায় শামির প্রভাব পড়বে না রোহিত শর্মার দলে।

২০১৯ সালের পর আবারও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরানো হল ৩৪ বর্ষী ডানহাতি পেসার যাদবকে। চোটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। অজিদের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেলে ফেরার ৪৩ মাসের অপেক্ষা ঘুচবে। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন যাদব।

৫২ টেস্টে ১৫৮টি এবং ৭৫ ওয়ানডেতে ১০৬ উইকেট নিয়েছেন উমেশ। ২০ ওভারের ক্রিকেটে ২০১২ সালে অভিষেক হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সবে ৭টি। আটের বেশি করে ওভারপ্রতি রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নিজেকে ফিট প্রমাণের পর খুলেছে তার টি-টুয়েন্টি দরজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ভারতযাদবলিড স্পোর্টসশামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT