চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব-কাণ্ডে’ অবাক হননি প্রসাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড-আউট’ ঘটনায় তোলপাড় চলছে ক্রিকেটবিশ্বে। বর্তমান থেকে সাবেক, নানা মুনি নানান মতামত দিচ্ছেন। বেশিরভাগই সাকিব আল হাসানের বিপক্ষে বলছেন। তালিকায় যোগ হলেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। বলেছেন, সাকিবের কাণ্ডে মোটেও অবাক হননি।

বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কর্মকাণ্ডগুলো ২০১৯ সালের পর থেকে কীভাবে তার ক্যারিয়ারের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে, সেবিষয়ে আলোকপাত করেছেন ভারতের সাবেক বোলিং কোচ।

‘কেবলমাত্র ক্রিকেটীয় সম্ভাবনায় পরিপূর্ণতার জন্য, সাকিব আল হাসানকে খেলার অন্যতম কিংবদন্তি বিবেচনা করা হতে পারত। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর খেলা থেকে নিজেকে বড় মনে করায়, আম্পায়ারদের সাথে অসদাচরণ, আচরণগত অসঙ্গতির জন্য এমন বিবেচনা বন্ধ হয়েছে। এজন্য গতকাল যা হয়েতে তাতে অবাক হইনি।’

সাকিব এমন সময় অবশ্য পাশে পাচ্ছেন সতীর্থ তাওহীদ হৃদয়কে। তরুণ ব্যাটার অধিনায়ককে নিয়ে বলেছেন, ‘আমরা আইসিসি’র নিয়মের বাইরে যাইনি। ম্যাথুজ বা শ্রীলঙ্কা দল কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা তাদের বিষয়। আমরা জানি এটা নিয়মের মধ্যে আছে এবং নিয়মের বাইরে আমরা কিছু করিনি।’

এমসিসির ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী ‘টাইমড-আউট’র ব্যাপারে বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার ক্রিজে এসে যদি ৩ মিনিটের মধ্যে কোনো বল মোকাবেলার জন্য প্রস্তুত না হন, তবে তিনি টাইমড-আউট হবেন। সেই নিয়মে ম্যাথুজকে সাজঘরে ফিরে যেতে হয় কোনো বল না খেলেই।

তবে আইসিসির বিশ্বকাপ নীতিমালায় বলা হয়েছে, টাইমড-আউটের সিদ্ধান্ত কার্যকর হবে নতুন ব্যাটার মাঠে আসার ২ মিনিটের মধ্যে। আম্পায়াররা যখন ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত দেন, ততক্ষণে বয়ে যায় প্রায় ৫ মিনিট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতভেঙ্কটেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬

জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস

এপ্রিল ৩, ২০২৬

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

এপ্রিল ৩, ২০২৬

ঈদের সিনেমা দেখতে মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়ন চায় সরকার

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT