চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাস সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাচসাস সম্মাননা-২০২২ অনুষ্ঠিত হয়েছে কদিন আগে। সেখানে ‘বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য’ সম্মাননা দেয়া হয় সুপারস্টার শাকিব খানকে।

কিন্তু শুটিং ব্যবস্থায় সেদিন শাকিব খান উপস্থিত থাকতে পারেননি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে বাচসাস এর নির্বাচিত কমিটির কয়েকজন এসে শাকিবের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।

এসময় বাচসাসের সভাপতি রাজু আলিমের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জনপ্রিয় এ নায়ক। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, নির্বাহী সদস্য আনিসুল হক রাশেদ ও আমিনুর রহমান লিটন।

সম্মাননা স্বরূপ ক্রেস্ট গ্রহণের পর চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনটি নিয়ে শাকিব খান সফলতা কামনা করে বলেন, বাচসাস একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। একটা সময় বাচসাস অ্যাওয়ার্ড যারা পেতেন তারাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতেন। বাচসাস জুরিবোর্ড এতটাই শক্তিশালী ছিলো। বাচসাসের সেই গতিটা থেমে গেছে। আমার বিশ্বাস বর্তমান কমিটি বাচসাসের ঐতিহ্যের সেই পুরানো জায়গায় ফিরে যাবে। এটাই বর্তমান কমিটির কাছে আমার প্রত্যাশা। বাচসাসকে গতিশীল জায়গায় নিয়ে যাবেন সেই শুভ কামনা রইলো।’

বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, ঢাকাই সিনেমার সুপারস্টার বলা হয় শাকিব খানকে। তিনি দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে অবদান রেখে চলেছেন। তাকে সম্মাননা জানাতে পেরে বাচসাসের নতুন কমিটি আনন্দিত। আশা করি তিনি আগামি দিনেও ঢাকাই সিনেমার উন্নতি সাধনে ভূমিকা রেখে চলবেন।

গত ৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাচসাস সম্মাননা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Reneta

শাকিব ছাড়াও বাচসাস সম্মাননা পেয়েছেন সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবেয়া খাতুন (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার (মরণোত্তর), বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকী, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মাসুম রেজা, একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক ও বাচসাস সদস্য পাভেল রহমান, চলচ্চিত্র শিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানের জন্য হাবিবুর রহমান খান, ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রের জন্য পিপলু আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী, অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য চিত্রনায়ক শাকিব খান ও সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়বাচসাসরাজু আলীমশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT