ক্রিকেট

সাকিবের হয়ে ভোটের মাঠে সৌম্য-সাব্বির

তিন ক্রিকেটার ভোটের মাঠে হাঁটছেন, পাশে অন্যান্য ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ক্রিকেটার ভোটের মাঠে হাঁটছেন, পাশে অন্যান্য ভোটাররা ও পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়লেন সৌম্য সরকার। তার সঙ্গে দেখা গেল জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপুসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের হয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেছে তাদের।

সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে রাজশাহীর সাব্বির আর সাতক্ষীরার সৌম্য চলে গেছেন মাগুরায়। দক্ষিণের আরেক জেলা বাগেরহাট থেকে ছুটে এসেছেন রুবেল হোসেন। সাকিব নির্বাচনের মাঠে পাশে পেয়েছেন এক ঝাঁক নতুন, পুরনো ক্রিকেট মাঠের সৈনিকদের।

টি-টুয়েন্টি ওপেনার রনি তালুকদার নিয়মিতই সাকিবের সঙ্গে ৭ জানুয়ারির নির্বাচনের জন্য প্রচারণার কাজ করে চলেছেন মাগুরায়। শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্য ও অন্য ক্রিকেটাররা।

Bangladesh street market with vendors and shoppers. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের এতজন ক্রিকেটার দেখে অনেক মানুষ ছুটে আসেন। তাদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় ক্রিকেটারদের।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাগুরামাগুরা-১লিড স্পোর্টসসাকিবসাব্বির
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…