চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘প্রিন্স’?

সিনেমার বাজেট নিয়ে মুখ খুললেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তারকা অভিনেতা শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’র বাজেট প্রায় ২০ কোটি টাকা! এও বলা হচ্ছে, এই সুপারস্টারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটি।

তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে জানালেন, পরিচালক আবু হায়াত মাহমুদ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপের সময় নবীন এই নির্মাতা সিনেমার বাজেট প্রসঙ্গে মুখ খোলেন।

আবু হায়াত মাহমুদ বলেন, প্রিন্স’র বাজেট ২০ কোটি টাকা এই ধরনের লেখালিখি আমি নিজেও দেখেছি। কিন্তু কোথাও আমরা বাজেটের ব্যাপারে কিছু বলিনি কিংবা ইঙ্গিত দেইনি। কিছু মানুষ ভিউ বাড়ানোর জন্য বলছে অনলাইনে। কিন্তু এটা একেবারে ভালো দেখায় না। এতো বাজেট বলা প্রোডাকশন হাউজের জন্য ক্ষতির কারণ। অনেকে ভাবছে, প্রিন্সের বাজেট অনেক টাকা। সেই অনুযায়ী তারা পারিশ্রমিক চাচ্ছেন।

তিনি আরও বলেন, সিনেমার শুটিং এখনও শুরু হয়নি তাহলে অন্যরা কীভাবে বলছে বাজেট ২০ কোটি টাকা? এখন আমার প্রি-প্রোডাকশন করছি। আমরা বারবার বলেছি, লার্জার দ্যান লাইফ ফিল্ম বানানো। যেটা খরচ হবে সেটা করবো। যখন শুরু করি, তখন প্ল্যান ছিল ৭/৮ কোটির মতো হবে।আমাদের মার্কেট বুঝেই তো খরচ করতে হবে। কারণ, দিনশেষে যেটা লগ্নী হবে সেটা তো তুলে আনতে হবে।

আবু হায়াত মাহমুদ বলেন, শুটিং শেষে বা রিলিজের আগে কখনও বলা যায় একটা সিনেমার বাজেট কত হয়েছে। কারণ, প্রতিনিয়ত বিভিন্ন খাতে বাজেট যোগ হতে থাকে। দর্শক যখন ছবিটা সিনেমা হলে দেখবেন তখনই তারা বিচার করতে পারবেন আমরা কতো টাকা খরচ করেছি।

ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শাকিব খানের ‘প্রিন্স’ প্রযোজনা করছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে এর চিত্রনাট্য করছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। কদিন আগের সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়, যা সিনেমাপ্রেমীদের নজর কাড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হায়াত মাহমুদক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসপ্রিন্সলিড বিনোদনশাকিব খানশাকিবের ছবিশাকিবের সিনেমাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, সমঝোতা স্মারক সই

মার্চ ১২, ২০২৬

শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে সমঝোতা

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ লঞ্চ-স্টিমার সেবা চালু

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে অংশ নিতে এসে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-স্থানীয় সরকার মন্ত্রী

মার্চ ১২, ২০২৬

ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT