চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের সব ম্যাচে খেলা নিয়ে যা বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে বাংলাদেশের খেলা চার ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি নাঈম শেখ। উইকেটে থিতু হওয়ার পর নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন বাঁহাতি ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ বলে তার ব্যাটে আসে ২১ রান। ফেরেন শানাকার বাউন্সারে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দিয়ে। আউটের ধরন ছিল দৃষ্টিকটু! সংবাদ সম্মেলনে পরে অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য নাঈমের প্রশংসাই করেছেন। জানিয়েছেন ভুল কোথায়।

‘শুধু একটা আউট নিয়ে বলে লাভ নেই। এটি নাঈমের চার নম্বর ম্যাচ। চারটির মধ্যে চারটিই খেলেছে। নাঈমের ক্ষেত্রে যদি বলতে চান, তার চারটি ম্যাচেই কিন্তু ভালো শুরু করেছিল। এমন না যে উইকেটে গিয়েই আউট হয়ে যাচ্ছে। ওর আসলে স্কিলের চেয়ে মানসিক জায়গায় কাজ করতে হবে বেশি। একজন ব্যাটসম্যান ঠিকঠাক মতো ২০ রান করতে পারে, তার মানে ওর ৮০ বা ১০০ রান করারও ক্ষমতা আছে।’

গ্রুপপর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে নাঈমের ব্যাটে এসেছে ১৬ ও ২৮ রান। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ বলে ২১ রান। স্ট্রাইকরেট ৪৫.৬৫।

Banglabid

প্রেমাদাসা স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠিয়েছিল বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত প্রদর্শনীতে তাদের ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রানে থামায় টিম টাইগার্স। জবাবে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রানে থামে বাংলাদেশ। সুপার ফোরে টানা দুই পরাজয়ে ফাইনালের পথ দূরের করে দিয়েছে সাকিবদের।

এমন হার নিয়ে সাকিব বলেছেন, ‘এরকম ঝামেলার উইকেটে আমরা উপরের চারজন যদি একটা বড় জুটি করতে পারতাম, ড্রেসিংরুম অনেকবেশি শান্ত হয়ে যেত এবং আমাদের আত্মবিশ্বাসও বাড়ত। দ্রুত চারটা উইকেট পড়ে যাওয়াতে আমাদের খেলাটা বদলাতে হয়েছে। ওখান থেকে ফেরা কঠিন ছিল। যদিও হৃদয়ের একটা বড় জুটি হয়েছে, তবে আরও বড় জুটি দরকার ছিল। ম্যাচ জেতানোর মতো একটি ইনিংস খেলতে হতো হৃদয়কে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩নাঈমবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চবিতে ভাঙচুর-লুটপাটে ৫শ’ শিক্ষার্থীকে আসামি করে মামলা

পরবর্তী

জমকালো আয়োজনে “আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড-২০২২”

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে “আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড-২০২২”

Bangladesh ambulance vehicle with medical staff inside, parked outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

বসতঘরে ঢুকে হাত-পা বেঁধে যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT