চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনায় কী মনে করেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব থেকে রাজনীতির মঞ্চে, মাগুরা-১ আসনে জনগণের নেতা হতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে লড়ছেন নৌকা প্রতীকে। ক্রিকেট দুনিয়ায় ব্যাটে-বলে সেরা সাকিব নানা বিষয়ে প্রশ্নের উত্তর দিতেও বেশ পটু। মন-মর্জি ভালো থাকলে যেকোনো প্রশ্নের উত্তর দিতে দ্বিধা হয় না তার। মনের দুয়ার খুলে তাই অকপটেই জানালেন সমালোচক শ্রেণি প্রসঙ্গেও।

সমালোচনায় পড়ে কেমন মনে করেন সাকিব? চ্যানেল আই ভবনে এক আলাপচারিতায় সে প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন ৩৬ বর্ষী সাকিব।

‘সমালোচনা আমার কাছে মনে হয় একটি ভালো দিক। কারণ আপনাকে যদি সবাই তখন প্রেস করে, আমার কাছে মনে হয় আপনি তখন কয়েনের উল্টো পাশটা দেখতে পারছেন। সবসময় গল্পের দুটো সাইট থাকে। আর একেকজনের ক্ষেত্রে গল্পগুলো একেকরকম হয়ে থাকে। আপনার চোখে একটা জিনিস যেমন, আমার চোখে সেটা তেমন নাও হতে পারে। ধরেন এই টেবিলটাই আমি যে চোখে দেখছি, আপনি সেই চোখে দেখবেন না। সবারই আলাদা আলাদা বক্তব্য বা মন্তব্য আছে, সে কারণে কোনোটাই ভুল না। যার যার জায়গা থেকে তারা সবাই ঠিক মতামতটাই দিচ্ছে। তাই আলাদা বক্তব্য থাকাটা ভালো। আমিও বিষয়গুলো তখন ওভাবেই নেই। সত্যি বলতে আপনি বলতে পারেন আমি বিষয়গুলো ইতিবাচকভাবেই নেয়ার চেষ্টা করি।’

‘আরেকটা বিষয় হচ্ছে, সমালোচনা মানুষ তাদেরকে নিয়ে করে যাদের মধ্যে ওই সামর্থ্যটা থাকে। ধরুন আমি পারফরম্যান্স করতে পারছি না, আমাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যারা ভেবে নিবে আমি সবসময় পারফরম্যান্স করবো। বিষয়টা আসলে এমন, আমার প্রতি তাদের একটা চাওয়া-পাওয়া তৈরি হয়েছে। একটা সময় তাদের চাওয়া-পাওয়া আমার প্রতি আরও বাড়িয়ে দিচ্ছে এবং ওই সময়গুলোতে যখন ভালো করতে পারি না, বা করতে পারছি না, তখনই আসলে বিষয়গুলো নিয়ে সমালোচনা হয়। আমি আসলে বিষয়গুলোকে এভাবেই দেখি।’

সমালোচনায় শুধু ইতিবাচকতা খোঁজার কথাই বলে গেলেন সাকিব, ‘আমি সমালোচনার বিষয়টাকে কখনোই এভাবে দেখি না যে তারা আমাকে নিচে নামানোর জন্য এমন কিছু করছে। আসলে আমার প্রতি তাদের একটা এক্সপেকটেশন থাকে বলেই তারা আমাকে নিয়ে এধরনের সমালোচনা করে। আপনি দেখুন, সবাইকে নিয়ে কিন্তু সমালোচনা হয় না। কারণ অন্যদের প্রতি তো আসলে ওইভাবে কোনো এক্সপেকটেশনও থাকে না।’

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে সোমবার। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব প্রত্যাশামতো পেয়েছেন নৌকা প্রতীকই। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন টাইগার অধিনায়ক। ২৬ নভেম্বর মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পান টাইগারদের বিশ্বসেরা তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইবাংলাদেশবাংলাদেশ আওয়ামী লীগবিসিবিমাগুরালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT