ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আরব আমিরাতেও চলছে ছবিটি। এরমধ্যে আসন্ন কোরবানি ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘তুফান’ নিয়ে সর্বত্র আলোচনায় শাকিব!
মঙ্গলবার ‘তুফান’ এর টিজার প্রকাশ পায়। এরপর থেকে অনলাইনে নেটিজনদের মাঝে শোরগোল পড়ে যায়। দুর্দান্ত অ্যাকশ্যান ধাঁচের এই টিজারটি লুফে নেয় দর্শক!
বর্তমানে পশ্চিমবঙ্গে ‘তুফান’ ছবির শুটিংয়ে ব্যস্ত মেগাস্টার শাকিব খান। আরও কিছুদিন চলবে এর কাজ। টিজার ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন তুফান এবং শাকিব বন্দনায় মুখর, তখনই জানা গেলে ‘তুফান’ এর শুটিং থামিয়ে হঠাৎ দেশে ফিরছেন এই তারকা!
তুফানের শুটিংয়ের মধ্যে কেন দেশে আসছেন শাকিব? খোঁজ নিয়ে জানা গেল, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন।
মূলত, যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
এ উপলক্ষে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান তার স্বনামধন্য অথেনটিক বিউটি প্রোডাক্ট কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
জানা যায়, রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। তুফান ঝড়ো হাওয়ার মধ্যে যে কেউ শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন!
এই আয়োজন শেষ করে আবারও পশ্চিমবঙ্গে উড়াল দেবেন শাকিব খান। তার অভিনীত ‘তুফান’ ছবিটি আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাবে। রায়হান রাফী পরিচালিত এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ।








