ক্রিকেট

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ব্যাটিং করছে, দর্শক শূন্য স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান ও লিটন দাসকে চাইছিল আসরের শুরু থেকেই। তবে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই তারা যাবেন ভারতে। ৪ এপ্রিল মিরপুরে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত হওয়া ১৪ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে সাকিব-লিটনকে।

পূর্ণশক্তির দল নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। এক বছর পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসান চোটের কারণে দলে নেই। সবশেষ সিরিজটিতে চোটের কারণে খেলতে না পারা নিয়মিত ওপেনার তামিম ইকবাল ফিরেছেন একমাত্র টেস্টের দলে।

বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রেজাউর রহমান রাজা। ফিরেছেন ইবাদত হোসেন।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

বিষয়:টেস্ট মিরপুর সাকিব-লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…