চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে বদলানোর মন্ত্র জানালেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন- এ প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন এই জনপ্রিয় অভিনেতা।

ওই ভক্ত শাকিব খানকে মেনশন করে লেখেন, “ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এতো তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?”

ভক্তের এমন কৌতূহলের জবাবে শাকিব খান বলেন, নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ।

ইনস্টাগ্রামে দেওয়া উত্তরে তিনি লেখেন,“সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি—প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।”

তিনি ওই ভক্তের উদ্দেশে আরও উৎসাহব্যঞ্জক বার্তা দিয়ে বলেন,“চেষ্টা করো, তুমিও এটা পারবে।”

শাকিব খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তই তার মন্তব্যকে অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করছেন।

Reneta

প্রসঙ্গত, দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে শাকিব খান শুধু অভিনয় নয়, বরং চরিত্র নির্বাচন, শারীরিক প্রস্তুতি ও পর্দার উপস্থিতিতে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে সময়োপযোগী করে তুলেছেন। সবশেষ তিনি ‘সোলজার’ নামের একটি সিনেমায় অংশ নিয়েছেন। সামনে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ‘প্রিন্স’-এর শুটিংয়ে অংশ নিবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনস্টাগ্রামনিজের পরিবর্তনপরিবর্তনবদলানোশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT