চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন শাকিব!

শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’, ট্যাগলাইন— ওয়ান্স আপন আ টাইম ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ন ২২, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন একজন। যাকে বিশেষভাবে আলাদা করা যাচ্ছে!

আর চারপাশে আবছা আলোয় দৃশ্যমান রাজধানী ঢাকার মানচিত্র— যেখানে চিহ্নিত হয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেণ্ডারিয়ার নাম।

এই ভিজ্যুয়াল দিয়েই উন্মোচন করা হলো ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর প্রথম টাইটেল পোস্টার। ট্যাগলাইন— “ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা”।

পোস্টার প্রকাশের সঙ্গে জানানো হয়েছে, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।”

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড শাকিবকে নিয়ে প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নেমেছে। শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা, এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ আগেই জানিয়েছেন, গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।

Reneta

‘প্রিন্স’ সিনেমাতে শাকিব ছাড়াও কারা থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে দেশের বাইরে, মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল ফিতর সিনেমা ২০২৬ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাপ্রিন্সপ্রিন্স ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকালিড বিনোদনশাকিবশাকিব খানহায়াত মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

মার্চ ২৫, ২০২৬

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT