চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২৩ হলে শাকিবের ‘তুফান’, ঝড়ের গতিতে অগ্রিম টিকেট বিক্রি

অগ্রিম টিকেট বিক্রিতে ইতিহাস সৃষ্টি করছে 'তুফান'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১৬, জুন ২০২৪
বিনোদন
A A

সর্বাধিক সিনেমা হলে পাচ্ছে মুক্তি মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ঈদে দেশের তিনভাগের দুই ভাগ অর্থাৎ ১২৩টি সিনেমা হলে চলবে এ ছবিটি। রবিবার সকালে ‘তুফান’ সংশ্লিষ্টরা ছবির হল লিস্ট প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে দেখা যায়, সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশ যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলবে ‘তুফান’। বিস্ময়কর তথ্য হচ্ছে, সিনেপ্লেক্সে রবিবার সকালেই ছাড়া হয় অগ্রিম টিকেট। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে এর অগ্রিম টিকেট বিক্রি হয়।

সিনেপ্লেক্স জানায়, সবগুলো শাখায় ঈদের দিন ১৭টি শো চলবে এবং পরদিন থেকে চলবে ২৩ শো। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা জানান, ঝড়ের গতিতে’তুফান’র অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে অগ্রিম প্রথমদিনের অগ্রিম টিকেট সোল্ড আউট। দ্বিতীয় দিনেও অনলাইনে ৮০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।

শুধু সিনেপ্লেক্স নয়, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, শ্যামলীসহ দেশের একাধিক হলে চলছে ‘তুফান’র অগ্রিম টিকেট বিক্রি। বিভিন্ন সিনেমা হলের ফেসবুক পেইজের নিশ্চিত করা হচ্ছে, সবখানে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণে অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। এ কারণে তুফান নির্মাতা রায়হান রাফী বলছেন, অগ্রিম টিকেট বিক্রিতে ইতিহাস সৃষ্টি করছে ‘তুফান’।

টিজার ও গান দিয়ে উন্মাদনা তৈরির পর শনিবার রাতে ট্রেলার প্রকাশ করে প্রত্যাশার পারদ আরও বাড়িয়েছে শাকিবের ‘তুফান’। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT