চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে রংপুরের মুখোমুখি হবে সাকিবের দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের সিরিজ নির্ধারণী ম্যাচের কিছু সময় পরই গ্লোবাল সুপার লিগে মাঠে নামবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। সেখানে আবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালস।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। আর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে রংপুর খেলবে দুবাইয়ের বিপক্ষে। জাতীয় দলের ম্যাচ শুরুর ৩০ মিনিট পর রাত ৮টায় শুরু হবে রংপুর-দুবাইয়ের ম্যাচ।

গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত। দুই ম্যাচ খেলে দুটিতেই তারা জয় পেয়েছে। অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেও নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে উঠে যাবে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রংপুরের অবস্থান দুইয়ে। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও শীর্ষে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, নেট রানরেটে এগিয়ে আছে ইমরান তাহিরের দলটি।

অন্যদিকে, জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এখন প্রায় নিয়মিত। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও। পরের দুই ম্যাচে সাকিবের পাশাপাশি তার দলও ব্যর্থ হয়। কাগজে কলমে সাকিবের দল টিকে থাকলেও আদতে ফাইনালে খেলার সম্ভাবনা তাদের নেই বললেই চলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর প্রেমাদাসা স্টেডিয়ামকলম্বোগায়ানাদুবাইবাংলাদেশরংপুরলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT