চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে মোকাবেলা করতে না হওয়া ‘স্বস্তির’

বলছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৭ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব আল হাসান। পরে বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছেন ১৭ বছর। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন ৩৭ বর্ষী অলরাউন্ডার। কিন্তু সাকিব দেশেই আসতে পারেননি। লাল-সবুজের দলে অভিজ্ঞ তারকা না থাকায় স্বস্তি সাউথ আফ্রিকা দলে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরজে প্রথমটিতে সোমবার প্রোটিয়াদের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু মাঠের লড়াই।

আগেদিন সংবাদ সম্মেলনে আসেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ডানহাতি ওপেনারের কাছে প্রশ্ন যায় সাকিবকে মিস করবেন কিনা? জবাবে ৩০ বর্ষী মার্করাম বলেছেন, ‘সেভাবে মিস করবো না। সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অনেক বছর ধরে খেলছে। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই স্বস্তির। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’

‘তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে।’

এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটি খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা দিলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে দেশে না ফেরার পরামর্শ বিসিবিকে দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Reneta

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামী করা হয় সাকিবকে। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন তিনি। সরকার পতন ও মামলা দায়েরের পর থেকে আর দেশে ফেরেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমার্করামমিরপুর টেস্টলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT