চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে সব সংস্করণকে বিদায় বলিনি: সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান দীর্ঘদিন বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রিকেটে শাসন করেছেন। গতবছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা বেকায়দায় পড়েছেন। গতবছরই ভারতে সিরিজের পর দেশের মাটিতে খেলে অবসরের কথা বলেছিলেন সাদা পোশাক থেকে। সেই সুযোগ হয়নি, নির্বাচকরা আর তাকে দলে ডাকেননি।

এরপর দেশেই ফেরা হয়নি সাকিবের। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলছেন তিনি। এমুহূর্তে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার টি-টুয়েন্টি লিগ আইএলটি-২০তে। সেখানে এক পডকাস্টে হরেক বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জার্সিতে ক্রিকেটের কোন সংস্করণ থেকেই অবসর গ্রহণ করেননি।

অবসর নিয়ে ভাবনায় সাকিব বলেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর গ্রহণ করিনি। প্রথমবার এটা আপনার সাথে বললাম। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে যাওয়া, একটি পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি খেলা এবং অবসর গ্রহণ করা।’

‘মানে, এক সিরিজে সব সংস্করণ থেকে অবসর। সুতরাং এটা হতে পারে টি-টুয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট অথবা টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি। যাই হোক, আমি ঠিক আছি, কিন্তু পুরো একটা সিরিজ খেলতে চাই এবং অবসর নিতে চাই। আমি এটাই চাই।’

২০২৪ সালের মে’র পর আর দেশে আসতে পারেননি সাকিব। বিগত সরকারের পতনের পর তার নামে হত্যা মামলাও হয়েছে। কানপুরে গতবছর বাংলাদেশের সফরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হয়ে আছে জাতীয় দল জার্সিতে তার শেষ ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT