চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অনলাইনে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুপারস্টার শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘বিদ্রোহী’। এই জুটির আলোচিত এই ছবিটি এবার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

বুধবার (৮ মার্চ) থেকে সম্পূর্ণ ফ্রি-তে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ দেখা যাচ্ছে। বিষয়টি শাকিব নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। বিদ্রোহী’র পোস্টার ও লিঙ্ক শেয়ার করে শাকিব লিখেন,অনেকেই হয়তো এখনও ‘বিদ্রোহী’ চলচ্চিত্রটি দেখতে পারেননি। সুখবর হচ্ছে, ‘বিদ্রোহী’ চলে এসেছে বায়োস্কোপে। একদম ফ্রিতে এই মুভিটি দেখে নিন।

ছবিতে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অ্যাকশন অবতারে। সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত ‘বিদ্রোহী’ ছবিটি বায়োস্কোপের অ্যাপে এক্সক্লুসিভ এইচডি প্রিন্টে দেখা যাচ্ছে।

শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা।

জানিয়ে রাখা ভালো, ‘একটু প্রেম দরকার’ নামে শুরু হয়েছিল ‘বিদ্রোহী’র শুটিং। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘ক্রিমিনাল’। কিন্তু সেন্সর পাওয়ার পর জানা যায় শাকিব খানের এ ছবির নাম ‘বিদ্রোহী’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বায়োস্কোপবিদ্রোহীবুবলীমুভিলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মার্চ ৩০, ২০২৬

১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর দ্বিতীয় দিন

মার্চ ৩০, ২০২৬

জ্বালানি নিয়ে দেশজুড়ে ভোগান্তির মধ্যে সরকারি নজরদারি বাড়ানোর দাবি

মার্চ ৩০, ২০২৬

স্থল অভিযান পরিচালনায় ইরানে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা

মার্চ ৩০, ২০২৬

রমজানে দর্শক আস্থার শীর্ষে চ্যানেল আই

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT